ডিজিটাল লেনদেন সহজ, নিরাপদ ও জনপ্রিয় করতে কুড়িগ্রামে বাংলা কিউআর কোড ব্যবহারে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)।
বুধবার দুপুরে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় ব্যবসায়ী এবং সাধারণ ক্রেতাদের মাঝে বাংলা কিউআর কোডের কার্যকারিতা তুলে ধরা হয়। বর্তমান আধুনিক যুগে ক্যাশলেশ সমাজ বিনির্মাণের লক্ষ্যে ব্যাংকটি দেশব্যাপী এই বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে।
অনুষ্ঠানে ইউসিবির কর্মকর্তারা জানান, বাংলা কিউআর কোড ব্যবহারের মাধ্যমে গ্রাহকরা খুব সহজেই যেকোনো স্মার্ট ব্যাংকিং অ্যাপ দিয়ে যেকোনো স্থান থেকে নিরাপদ লেনদেন সম্পন্ন করতে পারবেন। এতে খুচরা খুচরা ভাঙতি টাকার সমস্যা দূর হওয়ার পাশাপাশি ব্যবসায়িক লেনদেন আরও স্বচ্ছ ও গতিশীল হবে।
স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়, ডিজিটাল বাংলাদেশ তথা স্মার্ট অর্থনীতি গড়ে তুলতে এই ধরনের সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। কুড়িগ্রামের বিভিন্ন বাজারে এই প্রচারণায় ব্যাপক সাড়া পাওয়া গেছে বলে গণমাধ্যমকে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আরববাংলা টিভি