বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

কালিয়াকৈরে সিএনজি ও ট্রাকের সংঘর্ষে নিহত ৩

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫ ১২:২৭ pm

গাজীপুরের কালিয়াকৈরে সিএনজি অটোরিকশা ও ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার কালিয়াকৈর-ফুলবাড়িয়া-মাওনা আঞ্চলিক সড়কের চাঁপাইর ইউনিয়নের চেয়ারম্যান বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসী জানা যায়, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে কালিয়াকৈর-মাওনা-ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কের উপজেলার চাপাইর ইউনিয়নের চেয়ারম্যান বাজার এলাকা থেকে পাঁচজন যাত্রী নিয়ে অটোরিকশাচালক করিম মিয়া কালিয়াকৈর উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে কালিয়াকৈর থেকে ছেড়ে আসা ফুলবাড়িয়াগামী একটি ট্রাক চেয়ারম্যান বাজার এলাকায় পৌঁছলে অটোরিকশার সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই নয়ন নামে এক যাত্রী নিহত হন। আহত পাঁচজনকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুইজন মৃত্যুবরণ করেন।

গাজীপুরের কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, মঙ্গলবার বিকেলে সিএনজি ও অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত ও তিনজন আহত হয়েছেন। আহত তিনজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD