রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:০১ অপরাহ্ন

কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪ ১০:৩২ am

রাজধানীর তেজগাঁওয়ের কারওয়ান বাজার এলাকায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় (৩৫) এক ব্যক্তি নিহত হয়েছেন।

মঙ্গলবার (১১ জুন) সকাল সাড়ে ৯টার দিকে কারওয়ান বাজার রেললাইন সংলগ্ন শুকটি পট্টিতে এই ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক বেলা ১১টার দিকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে আসি। পরে জরুরি বিভাগের চিকিৎসক জানান ওই ব্যক্তি আর বেঁচে নেই।

এসআই আরও জানান, ঘটনাস্থলের আশপাশের লোকদের জিজ্ঞাসা করে জানতে পারি ওই ব্যক্তি রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। প্রাথমিক তদন্তে আমরা তার নাম-পরিচয় জানতে পারিনি। আমরা বিষয়টি রেলওয়ে থানা পুলিশকে জানিয়েছি। তারা ঘটনার তদন্ত করবেন।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD