মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন

কদমতলীতে পোশাক কারখানায় কীটনাশক পানে শ্রমিকের মৃত্যু

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪ ১:১৮ অপরাহ্ণ

রাজধানীর কদমতলীর জুরাইনে অবস্থিত আলম মার্কেটের নিউ জেনারেশন গার্মেন্টসে কীটনাশক পানে মাহমুদা (২৩) নামে এক শ্রমিকের কর্মীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে বিকেল ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বোন শিল্পী আক্তার বলেন, আমার বোন নিউ জেনারেশন গার্মেন্টসে চাকরি করত। আজ বাসা থেকে তার কর্মস্থলে গিয়ে কীটনাশক জাতীয় কিছু খেয়ে অচেতন হয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার বোন আর বেঁচে নেই।

তিনি আরও বলেন, আমার বোনের সঙ্গে মো.ফরহাদ নামে এক ছেলের প্রেমের সম্পর্ক ছিল। ফরহাদের সঙ্গে ফোনে কথা কাটাকাটির এক পর্যায়ে অভিমান করে এ ঘটনাটি ঘটায় বলে আমরা জানতে পারি। ভোলার চরফ্যাশন থানায় আমাদের গ্রামের বাড়ি। শ্যামপুরের পোস্তগোলা এলাকায় ভাড়া থাকি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD