রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন

কদমতলীতে জাল টাকার কারখানায় ডিবির অভিযান

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৮ জুন, ২০২৪ ৭:১৭ am

রাজধানীর কদমতলীর দনিয়া এলাকায় একটি জাল টাকার কারখানায় অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার লালবাগ বিভাগের একটি দল। ঘটনাস্থল থেকে মূলহোতা লিয়াকত হোসেন জাকির ও দুই নারীসহ কয়েকজনকে আটক করা হয়েছে।

শনিবার (৮ জুন) সকাল সাড়ে ৯টার দিকে এই অভিযান শুরু হয়।

পুলিশ জানিয়েছে, ঈদকে কেন্দ্র করে কোটি টাকা মূল্যের বাংলাদেশ ও ভারতীয় মুদ্রা বাজারে ছড়িয়ে দেওয়ার লক্ষ্য ছিল এই চক্রটির।

লালবাগ বিভাগের উপকমিশনার (ডিসি) মসিউর রহমান গণমাধ্যমকে বলেন, লিয়াকত হোসেন জাকির বাংলাদেশে জাল টাকা ও জাল রুপি তৈরি করার অন্যতম ব্যক্তি। গত ১৫-২০ বছর ধরে জাল টাকা পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিলেন তিনি।

জাকিরের মূল কারখানা খুলনা ও বাগেরহাট এলাকায় জানিয়ে তিনি বলেন, ঈদকে কেন্দ্র করে অনেক পরিমাণ জাল টাকা ও জাল রুপি তারা নিয়ে এসেছে। যার পরিমাণ কয়েক কোটি টাকা হতে পারে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD