মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন

কড়াইল বস্তিতে আগুন

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪ ৮:০৭ পূর্বাহ্ণ

রাজধানীর গুলশানে কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।

মঙ্গলবার (২ জুলাই) দুপুর প্রায় ১টা নাগাদ অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম জানান, দুপুর ১২টা ৫৩ মিনিটে কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে অগ্নি নির্বাপণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট পাঠানো হয়। তাদের চেষ্টায় দুপুর ১টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD