রাজধানীর ওয়ারী জোনের আওতাধীন বিভিন্ন আবাসিক ভবনে রেস্টুরেন্টে বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। সোমবার (৪ মার্চ) বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে এই অভিযান শুরু হয়।
অভিযানে নেতৃত্ব দিচ্ছেন ডিএমপির ওয়ারী বিভাগের উপ-কমিশনার মো. ইকবাল হোসাইন।
শুরুতে তারা র্যাংকিং স্ট্রিটের ‘আই লাভ মেজ্জান’ রেস্টুরেন্ট পরিদর্শন করেন। সেখানে রেস্টুরেন্টের ভেতরে কিচেন দেখা যায়। কিচেনের পাশে এক্সিট পথ থাকলেও সেটি বন্ধ পাওয়া গেছে এবং সেই পথে বিভিন্ন মালামাল রেখে প্রতিবন্ধকতা তৈরি করে রাখা হয়েছে।