মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন

এস আলমের পাওয়ার প্ল্যান্টে ছুরিকাঘাতে নিরাপত্তা কর্মকর্তা সহ নিহত ২

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪ ৬:০৪ am

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গণ্ডামারায় এস আলম গ্রুপের যৌথ মালিকানাধীন কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র এসএস পাওয়ার প্ল্যান্টে চুরি প্রতিরোধ করতে গিয়ে ছুরিকাঘাতে দুই নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন।

নিহতরা হলেন- সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার ও বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা কর্মকর্তা সরওয়ার আলম (৫১) এবং নিরাপত্তাকর্মী রাশেদ জাওয়ারদার (২২)।

সরওয়ার আলম ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার তালমা গ্রামের আবদুর রহমানের ছেলে। রাশেদ জাওয়ারদার রাজবাড়ী জেলার পাংশা উপজেলার জাওয়ারদার গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (২ সেপ্টেম্বর) ভোররাত ৩টার দিকে দুই যুবক পাওয়ার প্ল্যান্টে চুরি করতে আসে। নিরাপত্তাকর্মীরা তাদের ধরার চেষ্টা করলে তারা ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় দুই নিরাপত্তাকর্মীকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমদ জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD