বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন

এবি পার্টির সদস্যসচিবকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪ ৭:০৯ পূর্বাহ্ণ

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জুকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য (ডিবি) পরিচয়ে তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি।

মঙ্গলবার (৩০ জুলাই) সকালে দলটির প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুর জানান, মজিবুর রহমান মঞ্জুকে গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টায় মিরপুর ডিওএইচএস এলাকার বাসা থেকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নেওয়া হয়েছে বলে পারিবারিক সূত্রে নিশ্চিত হয়েছি। কিন্তু এরপর তাকে কোথায় নেওয়া হয়েছে তা ডিবি থেকে আমাদের জানানো হয়নি।

তিনি বলেন, মজিবুর রহমান মঞ্জু কয়েকদিন ধরে অসুস্থ। তিনি পুলিশের গুলিতে আহত ছিলেন। এমন অবস্থায় গভীর রাতে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তুলে নিয়ে গেছেন। অবিলম্বে তাকে নিঃশর্ত মুক্তির দাবি জানাই।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD