বরিশালের উজিরপুরে মৎস্য সংরক্ষণ আইন কঠোরভাবে বাস্তবায়নে একটি বিশেষ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাঁড়াশি অভিযান পরিচালিত হয়েছে। রোববার কুখ্যাত অবৈধ জাল ব্যবসায়ীদের দৌরাত্ম্য কমাতে উপজেলার ওটরা ইউনিয়নের ভবানীপুর এলাকায় সন্ধ্যা নদীতে এই অভিযান পরিচালনা করে উপজেলা মৎস্য অধিদপ্তর। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় পরিচালিত এই ঝটিকা অভিযানে প্রায় চার লাখ ৯ হাজার টাকা বাজারমূল্যের বিভিন্ন ধরনের অবৈধ মাছ ধরার জাল জব্দ করা হয়।
জব্দকৃত এই অবৈধ জালের কারণে দেশীয় প্রজাতির মাছের বংশবৃদ্ধি মারত্মকভাবে ব্যাহত হচ্ছিল বলে গণমাধ্যমকে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। পরবর্তীতে জব্দকৃত সমস্ত অবৈধ জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। মৎস্য সম্পদ রক্ষার্থে এবং অবৈধ কারেন্ট জাল ও বেড় জালের ব্যবহার রোধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।
আরববাংলা টিভি/ডেস্ক