রবিবার, ১০ মে ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন

ইরানে হামলা চালাতে ইরাকে গোপন ঘাঁটি তৈরি করে ইসরায়েল

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১০ মে, ২০২৬ ৪:১১ pm

ইরানের বিরুদ্ধে হামলা চালানোর আগে ইরাকে গোপনে একট ঘাঁটি তৈরি করেছিল দখলদার ইসরায়েল। ইরাকের প্রত্যন্ত মরুভূমিতে এ ঘাঁটি বানানো হয়।

শনিবার (৯ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল। একাধিক মার্কিন কর্মকর্তা ও সূত্র জানিয়েছেন, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালানোর আগে এ ঘাঁটি তৈরি করা হয়। এখান থেকে ইসরায়েলি বিমানবাহিনীকে লজিস্টিক সহায়তা দেওয়া হয়।

এছাড়া সেখানে অবস্থান নিয়েছিল ইসরায়েলের স্পেশাল ফোর্সের সৈন্যরা। সঙ্গে ছিল উদ্ধারকারী দলও। লক্ষ্য ছিল যদি ইসরায়েলের কোনো বিমান ভূপাতিত হয় তাহলে দ্রুত যেন পাইলটকে উদ্ধারে এখান থেকে অভিযান শুরু করা যায়।

ওয়ালস্ট্রিট জার্নাল জানিয়েছে, মার্চের শুরুতে ইরাকের সৈন্যরা মরুর বুকের এ ঘাঁটির সন্ধান পান। এরপর তারা ওইদিকে যান। তাদের থামাতে তখন ইসরায়েল ওই ইরাকি সৈন্যদের ওপর বিমান হামলা চালায়।

ইরাকের সংবাদমাধ্যমে ওই সময় এক ইরাকি সৈন্য নিহতের তথ্য জানিয়েছিল।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এক মেষপালক প্রত্যন্ত মরুভূমিতে হেলিকপ্টার ওঠানামা এবং গোলাগুলির শব্দ শুনতে পান। এরপর তিনি বিষয়টি সৈন্যদের অবহিত করেন। কিন্তু ইরাকি সেনারা যেন সেখানে আর না যায় সে ব্যবস্থাও করে ইসরায়েল। এতে তারা সফলও হয়।

ওই সময় ইরাক সরকার নিজেদের সেনার মৃত্যুর জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছিল। তারা বলেছিল মার্কিন বাহিনী সমন্বয় ছাড়া হামলা চালিয়েছে।

যুক্তরাষ্ট্রকে এ ঘাঁটির ব্যাপারে জানালেও এতে তারা জড়িত ছিল না বলে আরেকটি সূত্র ওয়ালস্ট্রিট জার্নালকে জানিয়েছেন।

সংবাদমাধ্যমটিকে এক সামরিক বিশেষজ্ঞ বলেছেন। ইরাকের পশ্চিমাঞ্চলীয় মরুভূমি, যেখানে ইসরায়েলের ঘাঁটি থাকার কথা বলা হচ্ছে, সেটি গোপন ঘাঁটি তৈরির আদর্শ স্থান। কারণ ওই অঞ্চলের মরুভূমিটি অনেক বড়। কিন্তু মানুষ সে তুলনায় খুবই কম।

সূত্র: ওয়ালস্ট্রিট জার্নাল

শেয়ার করুন

  • Facebook
  • Twitter
  • Digg
  • Linkedin
  • Reddit
  • Google Plus
  • Pinterest
  • Print
আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD