শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:২৯ অপরাহ্ন

ইমরান খানের সমর্থকদের সামরিক ট্রায়াল নয় : সুপ্রিম কোর্ট

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩ ৯:২৪ am

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের যেসব সমর্থক দেশটির সেনানিবাস ও সামরিক বাহিনীর স্থাপনায় হামলার অভিযোগে গ্রেপ্তারদের বিচার সামরিক আদালতের পরিবর্তে সাধারণ আদালতে করার আদেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট।

সোমবার সুপ্রিম কোর্টের বিচাপরতি ইজাজ উল আহসানের নেতৃত্বে ৫ সদস্যের একটি বেঞ্চ সর্বসম্মতভাবে এই আদেশ দিয়েছেন। বেঞ্চের অন্যান্য সদস্যদের মধ্যে ছিলেন বিচারপতি মুনিব আখতার, বিচারপতি ইয়াহিয়া আফ্রিদি, বিচারপতি সৈয়দ মাজার আলি আকবর নাকভি এবং বিচারপতি আয়শা মালিক।

আদেশে সর্বোচ্চ আদালত বলেন, সেনানিবাস ও সামরিক স্থাপনায় হামলার অভিযোগে গ্রেপ্তারদের সামরিক আদালতে বিচার পাকিস্তানের সংবিধানের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তাই সুপ্রিম কোর্ট গ্রেপ্তারদের বিচার বেসামরিক আদালতে করার নির্দেশ দিচ্ছে।

গত ৯ মে ইসলামাবাদ হাইকোর্টে হাজিরা দিতে গিয়ে আদালত চত্বর থেকেই গ্রেপ্তার হন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই ইনসাফের চেয়ারম্যান ইমরান খান। তার গ্রেপ্তারের সংবাদ ছড়িয়ে পড়লে পিটিআই’র ক্ষুব্ধ কর্মী-সমর্থকরা দেশটির চার প্রদেশ ও তিন কেন্দ্রশাসিত অঞ্চলের বিভিন্ন সেনানিবাস ও সামরিক স্থাপনায় হামলা চালান।

এ ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে পিটিআই’র শতাধিক কর্মী-সমর্থককে গ্রেপ্তার করে পুলিশ। সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছিল, গ্রেপ্তারদের বিচার করা হবে সামরিক আদালতে।

সামরিক বাহিনীর এই সিদ্ধান্তের ব্যাপক সমালোচিত করেছিল পাকিস্তানের বিভিন্ন মানবাধিকার সংস্থা। দেশটির সুপ্রিম কোর্টের আইনজীবী ও পিটিআই নেতা আইতজাজ হাসান সামরিক বাহিনীর এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আপিল করেছিলেন।

সোমবার সেই আপিলের ওপর শুনানি শেষে এই আদেশ দেন সর্বোচ্চ আদালত। এই রায়কে অভিনন্দন জানিয়ে আইতজাজ হাসান বলেন, ‘আজকের এই রায় খুবই তাৎপর্যপূর্ণ এবং এর মাধ্যমে পাকিস্তানের সংবিধান, আইন ও বেসামরিক প্রতিষ্ঠান আরও একবার শক্তিশালী হলো।’

সূত্র : বিবিসি, জিও নিউজ

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD