শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন

আইয়ুব বাচ্চুর চলে যাওয়ার ৬ বছর আজ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪ ৬:৪৭ পূর্বাহ্ণ

বাংলা গানের কিংবদন্তি শিল্পী ছিলেন আইয়ুব বাচ্চু। ২০১৮ সালের এই দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান খ্যাতিমান এই সংগীতশিল্পী, সুরকার, গীতিকার। ৫৬ বছর বয়সে আইয়ুব বাচ্চু শেষ করলেন তাঁর ‘হারানো বিকেলের গল্প’। আজ সেই আইয়ুব বাচ্চুর চলে যাওয়ার ছয় বছর পূর্ণ হলো আজ।

ঠিক কতটা ‘কষ্ট’ ‘ফেরারি মনে’ জমা রেখে ‘রুপালি গিটার’ হাতে মঞ্চে আইয়ুব বাচ্চু গাইতেন ‘আর বেশি কাঁদালে উড়াল দেব আকাশে’? সে কথা বলেননি আইয়ুব বাচ্চু। বলেছেন, ‘কষ্ট পেতে ভালোবাসি’। তবে ২০১৮ সালের ১৮ অক্টোবর ঢাকার স্কয়ার হাসপাতালে সকাল ৯টা ৫৫ মিনিটে আইয়ুব বাচ্চু যখন সত্যি-সত্যিই তাঁর ‘রুপালি গিটার’ ফেলে ‘জীবনের গল্পের’ ইতি টানলেন, তখন দেশের সংগীতাঙ্গন থেকে যেন ‘এক আকাশ তারা’ খসে পড়ল।

ঠিক কতটা ‘কষ্ট’ ‘ফেরারি মনে’ জমা রেখে ‘রুপালি গিটার’ হাতে মঞ্চে আইয়ুব বাচ্চু গাইতেন ‘আর বেশি কাঁদালে উড়াল দেব আকাশে’? সে কথা বলেননি আইয়ুব বাচ্চু। বলেছেন, ‘কষ্ট পেতে ভালোবাসি’। তবে ১৮ অক্টোবর ঢাকার স্কয়ার হাসপাতালে সকালে আইয়ুব বাচ্চু যখন সত্যি-সত্যিই তাঁর ‘রুপালি গিটার’ ফেলে ‘জীবনের গল্পের’ ইতি টানলেন, তখন দেশের সংগীতাঙ্গন থেকে যেন ‘এক আকাশ তারা’ খসে পড়ল।

‘আগলি বয়েজ’ দিয়ে ব্যান্ড সংগীত শুরু করা আইয়ুব বাচ্চু ২৭ বছরের ক্যারিয়ার শেষ করেছেন ‘এলআরবি’-তে। এর মাঝে ‘ফিলিংস (নগর বাউল)’ ও ‘সোলস’-এর হয়ে গিটার হাতে মঞ্চে উঠেছেন। তারপর ১৯৯১ সালের ৫ এপ্রিল তিনি নিজেই গঠন করেছেন ‘লিটল রিভার ব্যান্ড’, যা পরে ‘লাভ রানস ব্লাইন্ড’ বা ‘এলআরবি’ নামে জনপ্রিয়তা লাভ করে। এরপরের ইতিহাস তাঁর গানের অ্যালবাম ‘আমাদের বিস্ময়’-এর মতো। এলিফ্যান্ট রোডের হোটেলে ঢাকার জীবন শুরু করা চট্টগ্রামের রবিন হয়ে ওঠেন দেশের অন্যতম শ্রেষ্ঠ শিল্পী এবং বিশ্বের অন্যতম সেরা গিটারবাদক।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD