শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন

অস্ত্রের মুখেও অকুতোভয়, ডাকাতদের পিটিয়ে তাড়ালেন দোকানকর্মীরা (ভিডিও)

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ মে, ২০২৬ ৮:৪৯ pm

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের নাসিক জেলায় এক স্বর্ণের দোকানে সশস্ত্র ডাকাত দলকে পরাস্ত করেছেন খালি হাতের তিন কর্মী। দোকানের স্বর্ণালঙ্কার লুটপাটের চেষ্টার সময় কর্মীদের প্রবল বাধার মুখে ডাকাতদের পরিকল্পনা নস্যাৎ হয়ে যায়। খালি হাতের দোকান কর্মীদের সঙ্গে লড়ে শেষ পর্যন্ত পালিয়ে যেতে বাধ্য হন ডাকাত দলের সদস্যরা।

নাসিকের পুলিশ বলেছে, শুক্রবার স্থানীয় সময় রাত ৯টার দিকে নাসিকের হিরাওয়াদি এলাকার নিউ সমৃদ্ধি জুয়েলার্সে হানা দেয় মাস্ক পরিহিত একদল ডাকাত। এ সময় দোকানে ঢুকেই পিস্তল উঁচিয়ে লুটপাটের চেষ্টা চালান তারা।

এই ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, দোকানে তিনজন কর্মচারী কাজ করছেন। এ সময় হঠাৎ করে সেখানে চার ব্যক্তি প্রবেশ করেন।

নিজেদের পরিচয় গোপন রাখতে ডাকাত দলের সদস্যরা ব্যাপক সতর্কতা অবলম্বন করেন। তাদের মাথায় টুপি ও মুখে মাস্ক ছিল। এমনকি একজনকে হেলমেট পরা অবস্থায় দেখা যায়। দোকানে ঢুকেই এক ডাকাত পিস্তল বের করে কর্মীদের দিকে তাক করেন।

এ সময় একজন কর্মী লুকিয়ে পড়ার চেষ্টা করলেও বাকি দু’জন ডাকাতদের মুখোমুখি হন এবং পাল্টা লড়াই শুরু করেন। দুই কর্মী মিলে ডাকাতদের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তোলেন এবং ধস্তাধস্তির একপর্যায়ে তাদের দোকান থেকে পালিয়ে যেতে বাধ্য করেন।

ধস্তাধস্তির সময় ডাকাতরা এক কর্মীর মাথায় পিস্তলের বাঁট দিয়ে বারবার আঘাত করে। এই হামলায় ওই কর্মী গুরুতর আহত হন এবং বর্তমানে তিনি জেলা সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দোকানে দুর্ধর্ষ ডাকাতির খবর পেয়ে নাসিক জেলা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য একাধিক দল কাজ করছে পুলিশ জানিয়েছে পুলিশ।

সূত্র: এনডিটিভি।

শেয়ার করুন

  • Facebook
  • Twitter
  • Digg
  • Linkedin
  • Reddit
  • Google Plus
  • Pinterest
  • Print
আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD