মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:১৪ অপরাহ্ন

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে কেমন হবে বাংলাদেশের স্কোয়াড?

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬ ২:১৮ pm

আগামী মাসের প্রথম সপ্তাহে অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ দল। যেখানে দুই ম্যাচের সিরিজ খেলবে টাইগাররা। আর এই সিরিজকে সামনে রেখে শক্তিশালী দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। চোট কাটিয়ে দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স, পেসার জশ হ্যাজলউড এবং অভিজ্ঞ অফ-স্পিনার নাথান লায়ন।

অ্যাশেজ সিরিজ খেলা সব ক্রিকেটারই রয়েছেন এই সিরিজে। সেক্ষেত্রে বাংলাদেশের সামনে অপেক্ষা করছে চ্যালেঞ্জিং একটি সিরিজ। বিসিবির একজন কর্মকর্তা জানালেন বাংলাদেশ দলও প্রস্তুত রয়েছে এই সিরিজ নিয়ে। যদিও শঙ্কা জেগেছে টাইগারদের দুই তারকা ক্রিকেটার নিয়ে।

নাহিদ রানা এবং লিটন দাসের ইনজুরি থাকায় অস্ট্রেলিয়া সিরিজে তাদের খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। বর্তমানে চিকিৎসা নিতে সিঙ্গাপুরে রয়েছেন লিটন। সেখানে স্ক্যান রিপোর্ট করালে বাকি সিদ্ধান্ত পরে নেওয়া হবে। এদিকে জিম্বাবুয়ে থেকে সিদ্ধান্ত হবে নাহিদ রানাকে নিয়ে।

আগামী সপ্তাহের প্রথম দিকেই এই সিরিজের দল ঘোষণা করবে বিসিবি। এরপর অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হবে দল। আগামী ১৩ আগস্ট ডারউইনে প্রথম টেস্টের মাধ্যমে সিরিজটি শুরু হবে। এরপর ২২ আগস্ট ম্যাকাইতে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে এই সফরটি ২০০৩ সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট সিরিজ হতে যাচ্ছে।

শেয়ার করুন

  • Facebook
  • Twitter
  • Digg
  • Linkedin
  • Reddit
  • Google Plus
  • Pinterest
  • Print
আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD