সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে কারখানায় বিস্ফোরণে দগ্ধ ৫, সবাই আশঙ্কাজনক

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩ ৫:৩৫ পূর্বাহ্ণ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি রি-রোলিং মিলে বিস্ফোরণে পাঁচজন দগ্ধ হয়েছেন। শুক্রবার (১৩ অক্টোবর) রাত ৩টার দিকে গোদনাইল সৈয়দপাড়া এলাকার শারমিন রোলিং মিলে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন মো. সাইফুল ইসলাম (৩০), মো. ইকবাল হোসেন (২৫), মোহাম্মদ মোজাম্মেল হক (৩০), মো. জাকারিয়া (২০) ও মো. শরিফুল ইসলাম (৩২)।

তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধদের সহকর্মী রফিকুল ইসলাম বলেন, আমরা সবাই ওই মিলের শ্রমিক। রাত ৩টার দিকে কাজ করার সময় হঠাৎ গ্যাসের মিটার বিস্ফোরণ হয়ে আমাদের পাঁচজন দগ্ধ হন।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম বলেন, দগ্ধদের মধ্যে মোজাম্মেলের শরীরে ১০০ শতাংশ, সাইফুল ৬০, শরিফুলের ৫৭, জাকারিয়ার ৩৫ ও ইকবালের শরীরে ৩০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক।

নারায়ণগঞ্জ জেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন আহমেদ বিস্ফোরণের ঘটনা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD