সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন

লন্ডনে ক্রিসমাসের আলোতেও মুঠোফোনে ব্যস্ত দর্শক

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ ৪:৪০ পূর্বাহ্ণ

লন্ডনের বিখ্যাত কার্নাবি স্ট্রিটে ক্রিসমাসের আলোকসজ্জা উদ্বোধনের দৃশ্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। তবে আলো ঝলমলে সাজসজ্জা কিংবা আতশবাজি নয়, দর্শকদের মোবাইল ফোনে ভিডিও ধারণের দৃশ্যই মূলত আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। প্রতি বছরই শীতের আগমনী বার্তায় বর্ণিল সাজে সেজে ওঠে লন্ডনের রাজপথগুলো। কার্নাবি স্ট্রিটের এই ঐতিহ্যবাহী আলোকসজ্জা দেখতে ভিড় জমান হাজারো মানুষ। উৎসবমুখর এই পরিবেশে মানুষের একত্রিত হওয়ার মূল উদ্দেশ্য যেখানে আনন্দ উপভোগ করা, সেখানে বাস্তবে দেখা গেছে এক ভিন্ন চিত্র।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও ক্লিপে দেখা যায়, চারপাশের মনোমুগ্ধকর আলোকসজ্জা উপভোগ করার চেয়ে অধিকাংশ মানুষ নিজেদের মোবাইল ফোনের স্ক্রিনে তাকিয়ে ভিডিও কিংবা ছবি তুলতেই বেশি ব্যস্ত। স্বচক্ষে উৎসবের সৌন্দর্য উপভোগ করার এই প্রবণতা কমে যাওয়ার বিষয়টি নিয়ে কৌতূহলী নেটিজেনরা নানা ধরনের মন্তব্য করেছেন। কেউ কেউ একে আধুনিক প্রযুক্তির যুগে মানুষের মানসিকতার পরিবর্তন বলে অভিহিত করেছেন, আবার অনেকে সরাসরি সমালোচনা করে বলেছেন যে আমরা বর্তমানে ভার্চুয়াল দুনিয়ায় বন্দী হয়ে বাস্তব জীবনের সুন্দর মুহূর্তগুলো মিস করছি।

সাংবাদিকদের জানান, ডিজিটাল যুগের এই বাস্তবতা এখন বিশ্বব্যাপী এক সাধারণ সংস্কৃতিতে পরিণত হয়েছে। যেকোনো বড় আয়োজন বা উৎসবে অংশ নেওয়ার চেয়ে তা সামাজিক মাধ্যমে প্রচারের বিষয়টি মানুষের কাছে বেশি প্রাধান্য পাচ্ছে। লন্ডনের এই ঘটনার মধ্য দিয়ে আধুনিক প্রজন্মের জীবনযাত্রায় প্রযুক্তির মাত্রাতিরিক্ত নির্ভরতা এবং এর সামাজিক প্রভাব নিয়ে আরও একবার নতুন করে ভাবনার খোরাক জোগাল। উৎসবের আসল আনন্দ থেকে দূরে সরে গিয়ে যান্ত্রিকতার এই বন্দিত্ব নিয়ে বুদ্ধিজীবী মহলেও চলছে নানা বিশ্লেষণ।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD