শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন

সারাদেশে বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১২৯৬

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫ ১০:৫৫ am

গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে দেশের বিভিন্ন যায়গা থেকে ১ হাজার ২৯৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৮ সেপ্টেম্বর) পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানান।

‎তিনি বলেন, ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৮৪৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া অন্যান্য ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৪৫৩ জনকে।

‎অভিযানে গ্রেফতারের পাশাপাশি একটি পাইপগানও উদ্ধার করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD