শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

পিটার হাসের সঙ্গে বৈঠকে ফখরুল

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩ ৮:৪৫ পূর্বাহ্ণ

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুর পৌনে ১টার দিকে গুলশানের আমেরিকান ক্লাবে বৈঠকটি শুরু হয়।

গুলশানের সূত্র জানায়, বৈঠকে মার্কিন দূতাবাসের রাজনীতি ও অর্থনৈতিক উপ-কাউন্সিলর আরতুরো হাইন্স উপস্থিত আছেন।

তবে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি জানেন না বলে জানিয়েছেন।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD