শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

খালেদা জিয়ার সাবেক নিরাপত্তা প্রধান আবদুল মজিদ আর নেই

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩ ৭:০৫ পূর্বাহ্ণ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক নিরাপত্তা প্রধান লে. কর্নেল (অব.) আবদুল মজিদ সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বাংলাদেশ সময় বুধবার (১১ অক্টোবর) দিবাগত রাত ২টা ১০ মিনিটে মার যান আবদুল মজিদ। তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রায়পুর।

লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট হাসিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। হাসিবুর রহমান জানান, আবদুল মজিদের মরদেহ দেশে আসবে আগামীকাল শুক্রবার (১৩ অক্টোবর)।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, আবদুল মজিদ বহুদিন ধরে কিডনি রোগে আক্রান্ত ছিলেন।

স্ত্রী ও এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন আবদুল মজিদ।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD