মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন

ইসরায়েলের বোমা হামলায় ফিলিস্তিনি ফুটবলারের মৃত্যু

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫ ৫:৫৮ পূর্বাহ্ণ

ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসনের শিকার হলেন আরও এক ফুটবলার। মুহান্নাদ আল-লেলে নামের এই ফুটবলারের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন।

জানা গেছে, গাজা উপত্যকায় ইসরায়েলের বোমা হামলায় নিজের বাড়িতে মারাত্মক আহত হয়ে পড়ে মারা যান খাদামাত আল-মাগাজি ক্লুমের খেলোয়াড় মুহান্নাদ আল-লেলি।

ফেডারেশনের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘গত সোমবার একটি ড্রোন মুহান্নাদের বাসার তৃতীয় তলায় আঘাত হানে। এ আঘাতে তার (মুহান্নাদ) মাথায় মারাত্মকভাবে রক্তক্ষরণ হয় এবং মঙ্গলবার সকালে তিনি মারা যান।’

ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনি ক্রীড়াঙ্গনের শহীদের সংখ্যা বেড়ে ৫৮৫ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে রয়েছেন ২৬৫ জন ফুটবলার।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD