শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:২১ অপরাহ্ন

অসাবধানতাবশত ‘সময়েই আগেই’ রসায়নে নোবেল বিজয়ীদের নাম ফাঁস

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩ ৮:১০ am

রসায়নে অসামান্য অবদান রাখা ব্যক্তি বা ব্যক্তিদের প্রতি বছর নোবেল পুরস্কার দিয়ে থাকে সুইডেনের রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস।

এ বছর আজ বুধবার (৪ অক্টোবর) বাংলাদেশ সময় ৩টা ৪৫ মিনিটে রসায়নে নোবেল বিজয়ীদের নাম ঘোষণার কথা রয়েছে।

তবে রয়্যাল সুইডিশ একাডেমির অসাবধানতার কারণে বিজয়ীদের নাম আগেই ফাঁস হয়ে গেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সুইডেনের সংবাদমাধ্যম দাগেনস নাইহেতার।

তবে তথ্য ফাঁসের বিষয়টি অস্বীকার করেছে সংস্থাটি। তারা বলেছে, বিজয়ীদের নাম ঘোষণা করার নির্দিষ্ট সময়ের এখনো কয়েক ঘণ্টা বাকি আছে।

সুইডিশ এ সংবাদমাধ্যমটি জানিয়েছে, নোবেল পুরস্কারের বিজ্ঞান বিষয়ক এই একাডেমির এক ইমেইল বার্তায় বিজয়ীদের নাম ফাঁস হয়ে গেছে।

ওই ইমেইলে বলা হয়েছে, ‘২০২৩ সালে রসায়নে নোবেল দেওয়া হয়েছে কোয়ান্টাম ডট ও ন্যানোপার্টিকেলস আবিষ্কার ও অগ্রগতিতে অবদান রাখার জন্য।’

তবে রসায়নে নোবেল পুরস্কার দেওয়া কমিটির চেয়ারম্যান জোহান আকভিস্ট ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সকে বলেছেন, ‘এটি রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সের একটি ভুল। আমাদের বৈঠক শুরু হবে ৭টা ৩০ মিনিটে (গ্রিনিচ সময়)। যার অর্থ এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। বিজয়ী এখনো নির্বাচিত হয়নি।’

গ্রিনিচ সময় ৯টা ৪৫ মিনিট ও বাংলাদেশ সময় দুপুর ৩টা ৪৫ মিনিটে রসায়নে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

তবে সুইডেনের অপর সংবাদমাধ্যম ডেইলি আফটোনব্লাডেট ওই একাডেমির ইমেইলের একটি কপিও প্রকাশ করেছে। এতে দেখা গেছে, এবার রসায়নে নোবেল পেয়েছেন তিন বিজ্ঞানী। তারা হলেন, মুঙ্গি জি বাওয়েন্দি, লুইস ই ব্রুস এবং অ্যালেক্সি আই একিমোভ।

সূত্র: রয়টার্স

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD