রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন

রোববার রাজধানীর যেসব এলাকায় ২ ঘণ্টা গ্যাস থাকবে না

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩ ১২:২৭ অপরাহ্ণ

গ্যাস পাইপ লাইনের জরুরি প্রতিস্থাপন/অপসারণ কাজের জন্য রোববার (২০ আগস্ট) রাজধানীর কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

শনিবার (১৯ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড কোম্পানি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজধানীর বনানী এলাকায় সকল শ্রেণির গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া, উক্ত সময়ে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD