শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন

আ.লীগের যৌথসভা বিকেলে

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১ অক্টোবর, ২০২৩ ৬:০৮ am

আওয়ামী লীগের যৌথসভা রোববার (১ অক্টোবর) বিকেলে অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ, ঢাকার পার্শ্ববর্তী সাংগঠনিক জেলা শাখা এবং সহযোগী সংগঠনগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকদের এ যৌথসভা অনুষ্ঠিত হবে। ২৩, বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয়ে রোববার বিকেল সাড়ে ৩টায় এ সভা অনুষ্ঠিত হবে।

সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সভাপতিত্ব করবেন।

সভায় সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD