শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন

সোনার দাম কমলো

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩ ১২:৩১ অপরাহ্ণ

রেকর্ড দাম হওয়ার পর দেশের বাজারে এবার সোনার দাম কিছুটা কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনায় ভরিপ্রতি এক হাজার ৭৪৯ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালো মানের এক ভরি সোনা কিনতে ক্রেতাকে গুনতে হবে ৯৮ হাজার ২১১ টাকা।

স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে এ দাম কমানোর সিদ্ধান্ত হয়েছে। আগামীকাল রোববার (১ অক্টোবর) থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD