শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন

সংকটের মধ্যে যারা ভ্যাট বাড়াতে পারে, তারা অর্থনীতি বোঝে না: মান্না

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫ ৭:০২ am

সংকটের মধ্যে যারা পণ্যের ভ্যাট বাড়াতে পারে তারা অর্থনীতি বোঝে না বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

শনিবার (১১ জানুয়ারি) সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এবি পার্টির প্রথম জাতীয় কাউন্সিলে যোগ দিয়ে এ মন্তব্য করেন তিনি।

মান্না বলেন, দেশের দায়িত্ব অন্তর্বর্তী সরকারের ঠিকই, কিন্তু এরা অভিজ্ঞ নয়। এত সংকটের মধ্যে যারা পণ্যের ভ্যাট বাড়াতে পারে তারা অর্থনীতির সংজ্ঞা বোঝে অর্থনীতি বোঝে না‌। খেটে খাওয়া মানুষের অবস্থা বোঝে না‌।

তিনি বলেন, সোনার বাংলার কথা এখন আর কেউ বলে না। এখন সবাই নতুন বাংলাদেশ গড়ার কথা বলে। এটা হবে আমরা সবাই যোগ্যতার সঙ্গে দায়িত্ব পালন করলে।

সংস্কার দরকার স্বীকার করে অন্তর্বর্তী সরকারের উদ্দেশে নাগরিক ঐক্যের সভাপতি আরও বলেন, আমরাও সংস্কার চাই। তবে দ্রুত সংস্কার করে নির্বাচন দিন। না হলে দেশ আরও সংকটে পড়বে‌।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD