শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন

এবি পার্টির সভাপতি মঞ্জু, সম্পাদক ফুয়াদ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫ ৬:৫৫ am

আমার বাংলাদেশ (এবি) পার্টির প্রথম কাউন্সিলে সভাপতি নির্বাচিত হয়ে মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

শনিবার (১১ জানুয়ারি) দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুইদিন ব্যাপী কাউন্সিলের শেষ অধিবেশনে এই ঘোষণা করে নির্বাচন কমিশনের আহ্বায়ক জোবায়ের রহমান। আগামী তিন বছরের জন্য তারা নির্বাচিত হয়েছেন।

সভাপতি পদে মজিবুর রহমান ভূইয়া মঞ্জু ১৪শত ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD