শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন

লন্ডনের পথে বিএনপি নেতা সালাহউদ্দিন

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪ ৩:৫৯ am

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ আজ লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ৮টা ৪০মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি লন্ডনের উদ্দেশে রওয়ানা হন।

বিষয়টি নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বলেন, সকালে একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন সালাহউদ্দিন আহমেদ। লন্ডনে তার মেয়ে থাকেন। সেখানেই যাচ্ছেন তিনি। এ ছাড়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গেও তার সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে।

এর আগে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত নভেম্বর মাসের শেষের দিকে লন্ডন সফরে যান। সেখানে তিনি স্ত্রীর চিকিৎসার পাশাপাশি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গেও সাক্ষাৎ করেন।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD