বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন

সশস্ত্র বাহিনী দিবসে খালেদা-তারেকসহ বিএনপির ২৬ নেতাকে আমন্ত্রণ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪ ১১:০৫ পূর্বাহ্ণ

আগামী ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস। এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের ২৬ নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগ থেকে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার এটি গ্রহণ করেছেন।

শায়রুল কবির খান আরও বলেন, সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের ২৬ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD