বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন

‘রাজনীতিবিদরা হাত মেলাচ্ছেন’

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪ ১০:০৮ পূর্বাহ্ণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ রাজনীতিবিদরা হাত মেলাচ্ছেন বলে মন্তব্য করেছেন। মঙ্গলবার (১২ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এ মন্তব্য করেন তিনি।

হাসনাত ওই পোস্টে বলেন, ‘রাজনীতিবিদরা হাত মেলাচ্ছেন আর বিপ্লবীদের দিকে ফাঁসির দড়ি এগিয়ে আসছে।’

তবে কী কারণে হঠাৎ এমন মন্তব্য করছেন বিষয়টি স্পষ্ট করেননি তিনি।

তার পোস্টের কমেন্ট বক্সে করা বিভিন্ন জনের মন্তব্য থেকে ধারণা করা হচ্ছে, বঙ্গভবন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবের ছবি সরানো নিয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর করা মন্তব্যের পরিপ্রেক্ষিতে এমন স্ট্যাটাস দিয়েছেন।

ওই বক্তব্যে রিজভী বলেছিলেন, ‘আমি মনে করি, তার (শেখ মুজিবুর রহমান) ছবি নামিয়ে ফেলা উচিত হয়নি। খন্দকার মোশতাক নামিয়েছিলেন, জিয়াউর রহমান তুলেছিলেন।’ যদিও মঙ্গলবার বিকেলে বিএনপির দপ্তর থেকে রিজভীর এই বক্তব্যের সংশোধনী দেওয়া হয়েছে।

একই সঙ্গে ওই বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন রুহুল কবির রিজভী।
এর আগে সোমবার রাতে ‘যুদ্ধ শেষ হয়নি’ বলে ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা। বৈষম্যবিরোধী আন্দোলনের পর ফের তার ফেসবুক প্রোফাইল লাল করে লিখেছেন, সাঈদ ওয়াসিম মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। ১৩৪শে জুলাই, ২০২৪।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD