বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২ অক্টোবর, ২০২৪ ৯:৪০ পূর্বাহ্ণ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ১৪ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়েছে। বুধবার (২ অক্টোবর) দুপুরে সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখার ফেসবুক পেজ থেকে এই কমিটি প্রকাশ করা হয়।

কমিটিতে সভাপতি হিসেবে আছেন মো. আবু সাদিক (কায়েম) এবং সাধারণ সম্পাদক হিসেবে আছেন এস এম ফরহাদ।

এছাড়াও সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন খান, প্রচার ও মিডিয়া সম্পাদক হোসাইন আহমাদ জুবায়ের, ছাত্র আন্দোলন ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক মো. মাজহারুল ইসলাম, অফিস সম্পাদক ইমরান হোসাইন, বায়তুল মাল সম্পাদক আলাউদ্দিন আবিদ, দাওয়াহ ও ছাত্রকল্যাণ সম্পাদক হামিদুর রশিদ জামিল, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক নুরুল ইসলাম নূর, বিজ্ঞান ও ক্রীড়া সম্পাদক মো. ইকবাল হায়দার, শিক্ষা ও গবেষণা সম্পাদক মো. আনিছ মাহমুদ ছাকিব, আইন ও মানবাধিকার সম্পাদক রিয়াজুল মিয়া, ব্যবসায় শিক্ষা ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হাসান মোহাম্মদ ইয়াসির এবং স্কিল ডেভেলপমেন্ট সম্পাদক হিসেবে আব্দুল্লাহ আল আমিনের নাম ঘোষণা করা হয়েছে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD