বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন

খুলনায় বিএনপি নেতা নূরুল আমিন বহিষ্কার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪ ৯:৪০ পূর্বাহ্ণ

খুলনার কয়রা উপজেলা বিএনপির সদস্যসচিব নূরুল আমিন বাবুলকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের শৃঙ্খলা ভঙ্গ, সহিংস কর্মকাণ্ড এবং দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থি অনৈতিক কার্যকলাপের জন্য খুলনা জেলাধীন কয়রা উপজেলা বিএনপির সদস্য সচিব নুরুল আমিন বাবুলকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD