বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

এবি পার্টির সদস্য সচিব মঞ্জু কারামুক্ত

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৭ আগস্ট, ২০২৪ ৬:৩৬ পূর্বাহ্ণ

মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু কারামুক্ত হয়েছেন।

বুধবার (৭ আগস্ট) দুপুরে দলটির প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুল ঢাকা পোস্টকে বলেন, মিথ্যা মামলায় আটকের পর কারাগারে পাঠানো এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু গতকাল রাতে জেল থেকে মুক্তি পেয়েছেন।

তিনি আজ সন্ধ্যা ৭টায় সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন। সবাইকে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত থাকার বিনীত অনুরোধ করছি।

উল্লেখ্য, গত ২৯ জুলাই দিবাগত রাত সাড়ে ১২টায় মিরপুর ডিওএইচএস এলাকার বাসা থেকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নেওয়া হয়।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD