মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন

নদীতে নিখোঁজের ২ দিন পর যুবকের মরদেহ উদ্ধার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪ ৬:৪৭ পূর্বাহ্ণ

পঞ্চগড়ের তালমা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজের দুইদিন পর মোস্তাফিজুর রহমান (২৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৯ জুলাই) সকালে পঞ্চগড় সদর ইউনিয়নের গোফাপাড়া এলাকায় তালমা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে রোববার (৭ জুলাই) দুপুরে পঞ্চগড় সদর ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের তালমা নদীতে নিখোঁজ হন মোস্তাফিজুর রহমান।

মোস্তাফিজুর ফকিরপাড়া এলাকার হোসেন আলীর ছেলে। তিনি রাজমিস্ত্রির কাজের পাশাপাশি পঞ্চগড় সদর ইউনিয়নে আনসার কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

জানা যায়, রোববার দুপুরে স্থানীয়দের সঙ্গে বাড়ির পাশের তালমা নদীতে মাছ ধরতে যান মোস্তাফিজুর রহমান। মাছ ধরার এক পর্যায়ে জাল হাতে নিয়ে নদী পার হয়ে অন্য পাড়ে যেতে শুরু করেন মোস্তাফিজুর। নদীতে পানির স্রোত বেশি থাকায় এক পর্যায়ে নদীর পানিতে তলিয়ে যান তিনি। পরে স্থানীয় লোকজন নদীতে নেমে উদ্ধারের চেষ্টা করলেও পানির স্রোত বেশি থাকায় ব্যর্থ হন। পরে পঞ্চগড় ফায়ার সার্ভিস ও সদর থানায় খবর দেওয়া হয়। পরে সোমবার রংপুর থেকে ডুবুরি দল এসে উদ্ধার অভিযান চালান। দিনব্যাপী তৎপরতা চালিয়ে তারাও ব্যর্থ হন।

পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) রঞ্জু আহাম্মেদ বলেন, সকালে স্থানীয়রা মরদেহটি উদ্ধার করে পরিবারকে খবর দেয়। পরিবারের লোকজন মোস্তাফিজুরের মরদেহ সনাক্ত করেন। পুলিশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD