প্রকাশের সময় :
সোমবার, ৮ জুলাই, ২০২৪ ৪:৫২ পূর্বাহ্ণ
নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। সোমবার (৮ জুলাই) ভোর পৌনে ৬টার দিকে উপজেলার পলাশতলী ইউনিয়নের কমলপুরে চিটাগাং মেইল ট্রেনে কাটা পড়ে এ ঘটনা ঘটে।
গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন মেথিকান্দা স্টেশনের স্টেশনমাস্টার আশরাত আলী।