সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন

সাপের কামড়ে প্রাণ গেল রাবি শিক্ষার্থীর

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ মে, ২০২৪ ৭:২১ পূর্বাহ্ণ

বিষধর সাপের কামড়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাকিনুর রহমান সাব্বির নামের এক শিক্ষার্থী মৃত্যুবরণ করেছেন। সোমবার (৬ মে) সন্ধ্যায় পদ্মা নদীর পাড়ে তিনি সাপের কামড়ে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

সাব্বির রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলায়।

সাব্বিরের সাপের কামড়ে আক্রান্ত হওয়ার বিষয়টি তার একজন বন্ধুর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টের মাধ্যমে প্রথম জানা যায়। বন্ধুটি তার পোস্টে উল্লেখ করেন, ‘আসসালামু আলাইকুম। আমার বন্ধুকে গত সন্ধ্যায় রাসেল ভাইপার বাইট করেছে। ৩৫ মিনিটের মধ্যে আল্লাহর রহমতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল। ভ্যাক্সিন পুশ করার পরের কিছু সময় ভালো ছিল। আজকে আইসিইউতে রাখা হয়েছে। খুব টেনশন হচ্ছে। আপনারা সবাই আমার বন্ধুর জন্য দোয়া করবেন প্লিজ। সে যেন আমাদের মাঝে আবার ফিরে আসে।’ পরবর্তীতে আরেকটি পোস্টের মাধ্যমে তিনি সাব্বিরের মৃত্যুর সংবাদ জানান।

মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এনামুল হক দুঃখ প্রকাশ করে বলেন, সাব্বির অতি দরিদ্র পরিবারের একজন। তার পরিবার অন্যের জমিতে বসবাস করে। সাব্বির চারঘাট উপজেলা থেকে এসে বিশ্ববিদ্যালয়ে ক্লাস করতো এবং পদ্মা নদীর পাড়ে টিউশন করাত। সেখানেই গতকাল তাকে বিষধর কামড় দিয়েছে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD