সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন

সুন্দরবনে ভয়াবহ অগ্নিকাণ্ড

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৪ মে, ২০২৪ ১১:০৮ পূর্বাহ্ণ

বাগেরহাটের মোড়েলগঞ্জের চাঁদপায়ী রেঞ্জের আমুরবুনিয়া ক্যাম্প সংলগ্ন পূর্ব সুন্দরবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৪ মে) বেলা পৌনে ৩টার দিকে বনের লতিফের ছিলা নামক জায়গায় আগুন লাগার খবর পাওয়া যায়।

খবর পেয়ে ৪টি ক্যাম্পের বনকর্মীরা স্থানীয়দের সঙ্গে নিয়ে আগুন নেভানো চেষ্টা করছে। মোড়েলগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের জন্য রওনা হয়েছেন বলে জানা গেছে।

বিষয়টি নিয়ে সহকারী বন সংরক্ষক রামা দেব বলেন, সুন্দরবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন এখনো ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে পারেনি। আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করছেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD