সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন

ডুলাহাজারায় ট্রেন লাইনচ্যুত, চট্টগ্রাম-কক্সবাজার রেল যোগাযোগ বন্ধ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪ ৬:৩০ পূর্বাহ্ণ

কক্সবাজার-চট্টগ্রাম রেলপথের চকরিয়া উপজেলার ডুলাহাজারায় স্পেশাল ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে কক্সবাজারের সঙ্গে চট্টগ্রামসহ সারা দেশের রেল যোগাযোগ সাময়িক বন্ধ রয়েছে। আজ বুধবার (২৪ এপ্রিল) সকাল ১০টার দিকে ডুলাহাজারার কাছে এ দুর্ঘটনা ঘটে।

বাংলাদেশ রেলওয়ের কক্সবাজার স্টেশনের স্টেশন মাস্টার গোলাম রব্বানী তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

গোলাম রব্বানী বলেন, ‘স্পেশাল ট্রেনটি চট্টগ্রাম থেকে কক্সবাজার আসছিল। ট্রেনটি ডুলাহাজারা স্টেশনের কাছে পৌঁছালে ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়।’

স্টেশন মাস্টার গোলাম রব্বানী বলেন, ‘লাইনচ্যুত রেলের বগি উদ্ধারে চট্টগ্রামের পাহাড়তলী থেকে উদ্ধারকারী আরেকটি ট্রেন রওনা দিয়েছে। এ ঘটনায় কোনো যাত্রী হতাহতের খবর পাওয়া যায়নি।’

লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার না হওয়া পর্যন্ত কক্সবাজারের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে বলেও জানান স্টেশন মাস্টার।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD