বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন

হলিউড অভিনেত্রী সিন্ডি মরগান আর নেই

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৮ জানুয়ারি, ২০২৪ ১০:৪৪ পূর্বাহ্ণ

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন হলিউড অভিনেত্রী সিন্ডি মরগান। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬৯।বার্ধক্যজনিত কারণে অভিনেত্রীর স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

সিন্ডি মরগানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে ফ্লোরিডার পাম বিচ কাউন্টি শেরিফের কার্যালয়ের কর্মকর্তারা। তবে ঠিক কখন মৃত্যু হয়েছে তার, সেটি জানাতে পারেননি তারা।

সিন্ডি মরগান বেড়ে উঠেছেন শিকাগোতে। ক্যারিয়ারের শুরুতে মডেল হিসেবে সবার দৃষ্টি কাড়েন। আইরিশ স্প্রিং সাবানের বিজ্ঞাপনে কাজ করে ব্যাপক দর্শকপ্রিয়তা অর্জন করেন তিনি।

১৯৮০ সালে ‘ক্যাডিশ্যাক’-এ অভিনয়ে মাধ্যমে ফিল্মে পা রাখেন সিন্ডি মরগান। হ্যারল্ড রামিস পরিচালিত এই সিনেমা ছিল অভিনেত্রীর প্রথম সিনেমা।

‘দ্য লাভ বোট’, ‘ভেগাস’, ‘চিপস’-এ অভিনয় করেন সিন্ডি মরগান। তবে ১৯৮২ সালের ‘ট্রন’ সিনেমায় মূল চরিত্রে দেখা যায় তাকে। আর সিনেমাই প্রশংসা ও খ্যাতি এনে দিয়েছিল এই অভিনেত্রীকে।

এ ছাড়া ‘ম্যাটলক’, ‘ফ্যালকন ক্রেস্ট’, ‘চিপস’ ও ‘দ্য ল্যারি স্যান্ডার্স শো’সহ বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠানে অভিনয় করেছেন তিনি।

সূত্র : লস অ্যাঞ্জেলেস টাইমস

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD