বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন

এই জায়গার লোভ আমিও সামলাতে পারলাম না: অপু বিশ্বাস

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৭ জানুয়ারি, ২০২৪ ১:৩৪ অপরাহ্ণ

উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে নিজের ভোট দিয়ে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করছেন। পিছিয়ে নেই শোবিজ তারকারাও।

ঢাকাই সিনেমার দর্শক প্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। তিনি বাড্ডা এলাকার বাসিন্দা। এলাকাটি ঢাকা ১১ আসনে অন্তর্ভুক্ত। তিনি ভোট দিয়ে নিজের ফেসবুকে বেশ কিছু ছবি পোস্ট করেছনে।

জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়ে তিনি ঘুরতে যান তিনশো ফিটে। সেখাকার কিছু ছবি পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন, এই জায়গার লোভ আমিও সামলাতে পারলাম না।

এদিকে এই অভিনেত্রীকেও নৌকার প্রচারণায় অংশ নিতে দেখা গেছে। বিশেষ করে ঢাকা ১০ আসনে চিত্রনায়ক ফেরদৌসের পক্ষে প্রচারণায় অংশ নিয়েছেন তিনি।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD