শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন

আর্জেন্টিনার ফুটবলে জামালের অভিষেক রবিবার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩ ৮:৩০ am

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া যোগ দিয়েছেন আর্জেন্টিনার ক্লাব সোল দে মায়োতে। আগামী রবিবার নতুন ক্লাবের হয়ে প্রথম ম্যাচ খেলতে নামবেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে জামাল নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

জামালের দল সোল দে মায়ো আর্জেন্টিনার তৃতীয় বিভাগের দল। ‘ফেডারেল টুর্নামেন্ট- এ’ নামের প্রতিযোগিতায় রবিবার তাদের প্রতিপক্ষ ক্লাব অ্যাটলেটিকো জার্মিনাল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

জামাল তার পোস্টে জানিয়েছেন, বাংলাদেশের দর্শকদের জন্য ম্যাচটি ফ্রিতে দেখার ব্যবস্থা করবে তার ক্লাব। রবিবার তিনি খেলা দেখার লিংক দেবেন বলে জানিয়েছেন।

বাংলাদেশের প্রথম ফুটবলার হিসেবে লাতিন আমেরিকার কোনো ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন জামাল।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD