রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

রাজশাহীতে সিএনজি অটোরিকশাকে ধাক্কা দিলো ট্রাক, নিহত ৪

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩ ১০:০৫ am

রাজশাহীতে সিএজি চালিত অটোরিকশাকে ধাক্কাদিয়েছে একটি ট্রাক। এতে অটোরিকশাটির চার যাত্রী নিহত হয়েছেন। নিহতদের লাশ রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়েছে।

শনিবার (২৫ নভেম্বর) দুপুরে জেলার পুঠিয়ার বেলপুকুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় ফায়ার সার্ভিস ইউনিটের লিডার মোহাম্মদ আরিফুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন।

আরিফুল ইসলাম বলেন, রাজশাহীর পুঠিয়ায় ট্রাক চাপায় সিএনজি অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছেন। তাদের মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে আরও একজনকে ভর্তি করা হয়েছে। তার নাম রুবেল। তার একটি পা ভেঙে গেছে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD