রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন

শরীয়তপুরে এক্সপ্রেসওয়ে অবরোধ ও ককটেল বিস্ফোরণ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬ ৯:৫৯ পূর্বাহ্ণ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা তথাকথিত লকডাউন সফল করার নামে শরীয়তপুরের জাজিরা উপজেলায় ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ে প্রায় দেড় ঘণ্টা অবরোধ করে রাখার গুরুতর অভিযোগ উঠেছে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে। এই নাশকতামূলক কর্মকাণ্ডের সময় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা গণমাধ্যমকে জানান, এই সন্ত্রাসী কর্মকাণ্ডের অংশ হিসেবে কয়েক শ ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। শুধু তাই নয়, স্থানীয় বিএনপি নেতাকর্মীদের শান্তিপূর্ণ সমাবেশস্থল ভাঙচুর করা হয় এবং অন্তত ২০টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। প্রকাশ্য দিবালোকে এমন ধ্বংসাত্মক কার্যকলাপের ফলে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়েতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হন।

খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরবর্তীতে অতিরিক্ত পুলিশ ও যৌথ বাহিনীর টহল জোরদার করা হলে নাশকতাকারীরা পালিয়ে যায়। এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে এবং এই ঘটনার সাথে জড়িত অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ বর্তমানে সাঁড়াশি অভিযান পরিচালনা করছে বলে জানা গেছে।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD