চট্টগ্রাম নগরের কদমতলী এলাকায় ঢাকাগামী ঢাকা মেইল ট্রেনের একটি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে রেলকর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
শনিবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। এ বিষয়ে রেলওয়ে কতৃপক্ষ জানিয়েছে, নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে এই অগ্নিসংযোগ করা হতে পারে।
সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর অপচেষ্টা চালাচ্ছে বিভিন্ন মহল। এর পেছনে দীর্ঘদিন ধরে দেশবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকা কার্যকরভাবে নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ চক্রের ইন্ধন রয়েছে বলে ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
ঘটনার পর থেকে স্টেশন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় জনগণ ও সচেতন নাগরিক সমাজ।
আরববাংলা টিভি