আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পেশাদারিত্ব ও ধৈর্যের উচ্চ প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, দেশের সার্বিক নিরাপত্তা বজায় রাখতে সরকার সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। তিনি স্পষ্টভাবে জানান যে, দেশে যেকোনো ধরনের অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা কঠোর হাতে নস্যাৎ করা হবে। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে নানা মহলের উসকানিতে বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা চালানো হলেও তা সফল হতে দেওয়া হয়নি। বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলের নানা অনিয়ম ও পুলিশ বাহিনীকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের যে সংস্কৃতি তৈরি হয়েছিল, তা থেকে বেরিয়ে এসে বর্তমান বাহিনী এখন সম্পূর্ণ পেশাদারিত্বের সাথে কাজ করছে বলেও তিনি মন্তব্য করেন।
চাকরিতে যোগ দেওয়ার সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রাণের বিনিময়ে হলেও জনগণের জানমালের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষার শপথ নেন বলে স্মরণ করিয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। সাম্প্রতিক শ্রমিক অসন্তোষের সময় নানা উসকানি সত্ত্বেও তারা নিজেরা গুরুতর আহত হয়েও যেভাবে চরম ধৈর্যের পরিচয় দিয়েছেন, তার ভূয়সী প্রশংসা করেন তিনি। তিনি আরও উল্লেখ করেন যে, দেশের বর্তমান স্থিতিশীলতা বিনষ্ট করার জন্য কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ এবং তাদের দোসররা গোপনে নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তবে দেশের জনগণ ও আইন-শৃঙ্খলা বাহিনীর যৌথ প্রচেষ্টায় এই অপশক্তিগুলোর সব ষড়যন্ত্র অতীতেও ব্যর্থ করে দেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও কঠোরভাবে দমন করা হবে।
আরববাংলা টিভি