শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন

জীবননগরে লাটা হাম্বারের ধাক্কায় স্কুলছাত্রী নিহত

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ ১:০৮ অপরাহ্ণ

চুয়াডাঙ্গার জীবননগরে মাটিবাহী ইঞ্জিনচালিত অবৈধ যান লাটা হাম্বারের ধাক্কায় ফারিয়া খাতুন (১০) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কালা গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত ফারিয়া খাতুন স্থানীয় একটি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল। তার এই আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

প্রত্যক্ষদর্শীরা গণমাধ্যমকে জানান, সকালে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি মাটিবাহী অবৈধ লাটা হাম্বার ফারিয়াকে সজোরে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়ে রাস্তায় লুটিয়ে পড়ে। স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী দ্রুত অবৈধ যান চলাচল বন্ধ এবং চালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। দেশের বিভিন্ন অঞ্চলে এই ধরনের অবৈধ যানের বেপরোয়া চলাচল রোধে ট্রাফিক পুলিশ ও প্রশাসনের নজরদারি বাড়ানোর তাগিদ দিয়েছেন সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিরা।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD