দেশের ভেতরে ও বাইরে থেকে বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশ অস্থিতিশীল করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে ফ্যাসিস্ট শক্তি। এই গভীর ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশের সকল দেশপ্রেমিক নাগরিককে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দীন আহাম্মেদ অপু।
তিনি এক বক্তব্যে বলেন, সন্ত্রাস ও নাশকতার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেশের চলমান শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে কোনো অবস্থাতেই দেওয়া হবে না। স্বৈরাচারী শেখ হাসিনা ও তার দোসররা ক্ষমতা হারিয়ে দেশবাসীর বিরুদ্ধে নানা চক্রান্ত চালিয়ে যাচ্ছে। পাশাপাশি কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তাদের সমমায়া সংগঠনগুলো বিভিন্ন স্থানে অস্থিতিশীলতা তৈরির পাঁয়তারা করছে।
হুইপ অপু আরও উল্লেখ করেন, বর্তমান গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে এবং দেশের উন্নয়নকে থামিয়ে দিতে বিদেশে বসেও নানামুখী অপপ্রচার চালাচ্ছে কুচক্রী মহল। তবে জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধে তাদের এই সমস্ত অপচেষ্টা অতীতেও যেমন ব্যর্থ হয়েছে, ভবিষ্যতেও তেমনি ব্যর্থ হবে। দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও প্রশাসন অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে বলে তিনি জানান।
আরববাংলা টিভি