ন্যায্য মজুরি ঘোষণা করায় সরকার ও কারখানা মালিকপক্ষকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে গাজীপুরে আনন্দ মিছিল করেছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। শুক্রবার বিকালে গাজীপুর সদর উপজেলার বিকেবাড়ী এলাকার বিভিন্ন সড়কে এই আনন্দ মিছিল বের করা হয়। মিছিলে অংশ নেওয়া শ্রমিকরা বিভিন্ন স্লোগান দিয়ে তাদের সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।
দীর্ঘদিন ধরে শ্রমিকদের পক্ষ থেকে মজুরি বৃদ্ধির জোরালো দাবি জানিয়ে আসা হচ্ছিল। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পদক্ষেপে শ্রমিকদের দীর্ঘদিনের সেই প্রত্যাশা পূরণ হওয়ায় কারখানায় কাজের পরিবেশ আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করছেন শ্রমিক নেতারা। গাজীপুরের এই স্বতঃস্ফূর্ত মিছিলে বিভিন্ন পোশাক কারখানার শত শত শ্রমিক অংশ নেন এবং একে অপরের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেন।
বিশ্লেষকদের মতে, তৈরি পোশাক শিল্প খাতের স্থিতিশীলতা বজায় রাখতে শ্রমিকদের নায্য অধিকার নিশ্চিত করা অত্যন্ত জরুরি। বর্তমান সরকারের এই সময়োপযোগী সিদ্ধান্ত দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে এবং মালিক-শ্রমিক সুসম্পর্ক আরও সুদৃঢ় করবে। শান্তিপূর্ণভাবে আয়nজিত এই আনন্দ মিছিলের মাধ্যমে শ্রমিকরা তাদের উচ্ছ্বাস প্রকাশ করেন এবং ভবিষ্যতে দেশের অর্থনীতি রক্ষায় নিজেদের অবদানের কথা পুনর্ব্যক্ত করেন।
আরববাংলা টিভি