যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের গাজা উপত্যকায় শিশুদের মধ্যে মেনিনজাইটিসের সংক্রমণ অত্যন্ত উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। দীর্ঘস্থায়ী সংঘাতের ফলে অঞ্চলটির স্বাস্থ্যব্যবস্থা প্রায় পুরোপুরি ভেঙে পড়েছে, যা পরিস্থিতিকে আরো বেশি জটিল ও আশঙ্কাজনক করে তুলেছে। চিকিৎসকদের মতে, নিরাপদ ও বিশুদ্ধ পানির তীব্র সংকট, স্বাস্থ্যব্যবস্থার চরম বিপর্যয় এবং প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসাসামগ্রীর চরম অভাব এই মহামারীর পেছনে প্রধান ভূমিকা পালন করছে।
গাজার বর্তমান পরিস্থিতিতে অতিরিক্ত জনাকীর্ণ আশ্রয়কেন্দ্রগুলোতে মানুষ মানবেতর জীবনযাপন করছে। সেখানে পয়োনিষ্কাশন ব্যবস্থা অত্যন্ত নাজুক এবং নিরাপদ পানির অনুপস্থিতি শিশুদের জীবনকে মারাত্মক ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং স্থানীয় চিকিৎসকরা বারবার সতর্ক করে আসলেও পর্যাপ্ত ত্রাণ ও চিকিৎসাসামগ্রী প্রবেশ করতে না পারায় পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে। জরুরি ভিত্তিতে ওষুধ সরবরাহ এবং বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিত করা না গেলে হাজার হাজার শিশুর জীবন বিপন্ন হয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আরববাংলা টিভি