শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন

নাইজারে সেনা ক্যাম্পে সশস্ত্র হামলা, নিহত ১৩

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬ ৩:০৭ অপরাহ্ণ

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে ন্যাশনাল গার্ডের একটি ক্যাম্পে সশস্ত্র হামলায় অন্তত ১৩ সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন। আন্তর্জাতিক গণমাধ্যমকে জানান হয়েছে যে, গত বৃহস্পতিবার দেশটির পশ্চিমাঞ্চলীয় সানার এলাকায় এই ভয়াবহ সহিংসতার ঘটনা ঘটে।

নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, অত্যন্ত পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয় এবং হামলাকারীদের গ্রেফতারে পুরো অঞ্চলে ব্যাপক তল্লাশি অভিযান শুরু হয়েছে। সাম্প্রতিক সময়ে সাহেল অঞ্চলে উগ্রবাদী গোষ্ঠীর তৎপরতা বৃদ্ধি পাওয়ায় দেশটিতে নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, এই ধরনের হামলা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় ধরনের হুমকি।

হতাহত সেনাসদস্যদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্থানীয় সামরিক নেতৃত্ব। দেশের সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর মনোবল অটুট রয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD